শিরোনাম >>
শিরোনাম >>

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে এসওসি চালু

  |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে এসওসি চালু
Share

তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সংবেদনশীল রাজস্ব তথ্যের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নবস্থাপিত এই অপারেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর জানায়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক প্রণীত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্র অনুযায়ী, অ্যাসাইকুডা অবকাঠামোসহ কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তথ্যসম্পদ সুরক্ষিত রাখা, সাইবার ঝুঁকি হ্রাস এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এসওসি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ শনাক্ত ও মোকাবিলাও এই কেন্দ্রের প্রধান কাজ।

এনবিআরের বিশেষায়িত প্রযুক্তি টিম উন্নত প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসির কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য সব ধরনের সাইবার হুমকি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধ করা সম্ভব হবে।

এনবিআরের মতে, এসওসি চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ডিজিটাল কাস্টমস ও কর ব্যবস্থার ওপর জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫৫ পিএম | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com