শিরোনাম >>
শিরোনাম >>

মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

  |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মার্চ মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য
Share

মার্চ মাসে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মাস ফেব্রুয়ারির নির্ধারিত মূল্যই বহাল থাকছে- যেখানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আওতায় আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয়, শুল্ক-কর এবং পরিবহন খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে দাম সমন্বয় করা হয়।

তবে মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ওঠানামা না থাকায় এবং আমদানি ব্যয়ে উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা,পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হলো।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৪ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com