| সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট
রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। দেশীয় মুদ্রায় এ অঙ্ক প্রায় ৩৭ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪ শতাংশ বেশি।
এদিকে জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ডলার—একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার এবং সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এসেছিল গত বছরের মার্চে।
২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।
Posted ৬:০৭ এএম | সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity