শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে সময় বাড়ানোর সুবিধায় সাড়া, ৪১ লাখের বেশি রিটার্ন দাখিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট

অনলাইনে সময় বাড়ানোর সুবিধায় সাড়া, ৪১ লাখের বেশি রিটার্ন দাখিল
Share

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সুযোগ চালুর পর করদাতাদের ব্যাপক সাড়া পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সুবিধার ফলে এখন পর্যন্ত সাড়ে ৪১ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন, আর হাজারো করদাতা সময় বাড়ানোর জন্য আবেদন করছেন।

রোববার (২৯ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহেই পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন, যা ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন।

২০২৫-২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে করদাতারা অনলাইনে আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় নিতে পারবেন।

এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে “টাইম এক্সটেনশন” অপশন যুক্ত হওয়ায় আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে সহজেই আবেদন করতে পারছেন এবং সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে তা দ্রুত নিষ্পত্তি করছেন। অধিকাংশ ক্ষেত্রেই স্বল্প সময়ের মধ্যেই আবেদন অনুমোদন দেওয়া হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, নির্ধারিত সময়ের আগে আবেদন করলে বর্ধিত সময়ের মধ্যে করদাতারা কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এই সুবিধা পেতে হলে ৩১ মার্চের আগেই আবেদন সম্পন্ন করতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৭ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com