শিরোনাম >>
শিরোনাম >>

পোশাক খাতের চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি সহায়তা চায় বিজিএমইএ

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

পোশাক খাতের চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের বাড়তি সহায়তা চায় বিজিএমইএ
Share

রপ্তানিমুখী পোশাক শিল্পে চলমান সংকট মোকাবিলায় নীতি সহায়তা জোরদার এবং সময়সীমা বাড়ানোর দাবি তুলেছে উদ্যোক্তারা। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে একাধিক প্রস্তাব দিয়েছে বিজিএমইএ।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক ভবনে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রতিনিধিদল এসব প্রস্তাব তুলে ধরে। পরিচালক মজুমদার আরিফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনটির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম ও পরিচালক মাসুদ কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, বৈঠকে মূলত তিনটি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রথমত, বিআরপিডি সার্কুলার-০৭/২০২৫-এর আওতায় নীতি সহায়তা পেতে খেলাপি হিসাব বিবেচনার সময়সীমা নভেম্বর ২০২৫ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আরও বেশি সমস্যাগ্রস্ত ও রুগ্ন কারখানা পুনর্বাসনের সুযোগ পাবে এবং ব্যাংক খাতে খেলাপি ঋণও কমতে পারে বলে মনে করছে সংগঠনটি।

দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত নীতি সহায়তা যেন বাণিজ্যিক ব্যাংকগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে, সে জন্য কঠোর ও বাধ্যতামূলক নির্দেশনা জারির আহ্বান জানানো হয়। বিজিএমইএর মতে, অনেক ক্ষেত্রে সময়মতো এসব সুবিধা বাস্তবায়ন না হওয়ায় যোগ্য প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হচ্ছে।

তৃতীয়ত, বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর লক্ষ্যে সরকারের নেওয়া উদ্যোগের আওতায় আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সঠিক তথ্য যাচাই করে কার্যকর পুনর্বাসন পরিকল্পনা নেওয়া সহজ হবে বলে মত দিয়েছে সংগঠনটি।

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বিজিএমইএর প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১০ পিএম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com