শিরোনাম >>
শিরোনাম >>

বিএসটিআইয়ের মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট

বিএসটিআইয়ের মহাপরিচালক হলেন কাজী ইমদাদুল হক
Share

পণ্যে মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগের পর তিনি রোববার (৩ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কাজী ইমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি করনীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আগে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ড-এ কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিটে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি গবেষণা ও সাহিত্যচর্চায়ও সক্রিয় কাজী ইমদাদুল হক ‘কালো টাকা’ শীর্ষক আলোচিত গ্রন্থের লেখক। টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতেও তিনি ভূমিকা রেখেছেন।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০০ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com