শিরোনাম >>
শিরোনাম >>

অর্থসচিবের সই করা ৫ টাকার নতুন নোট বাজারে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট

অর্থসচিবের সই করা ৫ টাকার নতুন নোট বাজারে
Share

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সই করা নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকা মূল্যমান নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিমি দৈর্ঘ্য ও ৬০ মিমি প্রস্থ। নোটের সামনের অংশের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। নোটের পেছনের ভাগে গ্রাফিতি-২০২৪-এর ছবি ছাপা হয়েছে।

নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে। এটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে।

এছাড়াও নোটের বাঁ দিকে বিদ্যমান দুই মিমি চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে দুই দিক থেকেই দেখা যায়। নোটের সামনের অংশে নিচের গিলোশ প্যাটার্নের উপরের অংশে মাইক্রোপ্রিন্টে আনুভূমিকভাবে অসংখ্য ‘বাংলাদেশ’ মুদ্রিত রয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫৪ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com